রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে বিস্ফোরক মামলায় ৩ বি এন পি নেতা আটক

 

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিস্ফোরক মামলায় বিএনপির ৩জন নেতাকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

শুক্রবার (০৭ এপ্রিল) দিবাগত রাতে পুলিশের অভিযানে উপজেলার তেরাইল গ্রামের মৃত জবেদ আলী বিশ্বাসের ছেলে ও বামন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নওশাদ আলী, এলাঙ্গী গ্রামের‌ মোহাম্মদ আলীর ছেলে ও কৃষকদল নেতা বজলুর রশিদ এবং চেংগাড়া গ্রামের নঈমদ্দিনের ছেলে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে আটক করা হয়।

এদিকে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, বিভিন্ন সময়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হচ্ছে। আবার একাধিক মামলার জন্য দিনের পর দিন আদালতে হাজিরা দিতে গিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। আমি অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনী পৌর এলাকার উত্তরপাড়ার পরিত্যক্ত মৎস্য হ্যাচারির মধ্যে দুটি বোমার বিস্ফোরন ও ঘটনাস্থল থেকে তিনটি বোমা উদ্ধারের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিম্ফোরক আইনে একটি মামলাটি দায়ের করেন। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে গাংনী থানা পুলিশের এসআই মাসুদ রানা নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩জনকে আটক করে। তাদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *