রাত ৪:২৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে নিখোঁজের ২ দিন পর ৩ মাদ্রাসা ছাত্রী উদ্ধার, আটক -৩

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের ৩ মাদ্রাসা ছাত্রী নিখােঁজের দুই দিন পর অবশেষে ঢাকা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে আটক করা হয়েছে তিন যুবককে।

মঙ্গলবার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে তাদের আটক করে বুধবার (৩১ মে) সকালে থানায় নিয়ে আসে।

মেহেরপুরের গাংনী থানার বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ডিএমপি পুলিশের সহযোগীতায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে উদ্ধার করে । সেই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামের ইমদাদুল হক ওরফে মনার ছেলে হাসান আলী (২২), শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার নোয়ানী গ্রামের আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন (২২) ও নওগা জেলার পত্নীতলা উপজেলার নজিপুর গ্রামের চানিকা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৪)।

পুলিশ বলছে, মোবাইলফােনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তারা। পরে তারা প্রেমের টানে বাড়ি থেকে বের হয়। উদ্ধারকৃত তিন মাদ্রাসা ছাত্রীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক তিন প্রেমিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *