রাত ৯:৪১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গল্পের প্রয়োজনে নগ্ন হতে প্রস্তুত অমলা পল

 

বিনোদন  প্রতিবেদক : ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা তিনি। তার অভিনয় ক্যারিয়ার এক যুগের বেশি সময়ের। দীর্ঘ এই অভিনয় ক্যারিয়ারে তিনি তামিল, তেলেগু, মালয়ালম ভাষায় বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করছেন। তার নাম অমলা পল। এই কৃষ্ণসুন্দরী অভিনয় করেছেন ‘নীলাথামারা’, ‘মায়া’, ‘রান বেবি রান’, ‘মিলি’র মতো প্রশংসিত ছবিতে। তবে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করে নানা সময়ে আলোচনায় থাকেন সাহসী এই অভিনেত্রী। অমলা পল এবার আলোচনায় এসেছেন চুম্বনদৃশ্যে সাবলীল অভিনয় করে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, অমলা পল অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে মালয়ালম ছবি ‘আদুজিভিথাম’। এই ছবিতে তিনি পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করেছেন। ট্রেলার মুক্তির পর এই চুম্বনের দৃশ্য দেখে সমালোচনা করতে শুরু করেছেন নেটিজেনরা। তবে এত দিন এই সমালোচনা নিয়ে নীরব ছিলেন অমলা পল। কিন্তু এবার তিনি মুখ খুলেছেন। একাধিক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অমলা পল জানান, গল্পের প্রয়োজনে তিনি নগ্ন হতেও প্রস্তুত। সেখানে চুম্বনদৃশ্য কোনো বিষয়ই না।

এর আগে ২০১৮ সালে ‘আদাই’ ছবিতে সম্পূর্ণ নগ্ন হয়ে একটি দৃশ্যে অভিনয় করেন অমলা পল। অনেকে সমালোচনা করলেও তার সহ–অভিনয়শিল্পীরা অমলার প্রশংসা করেন। অমলা জানান, ‘আদুজিভিথাম’ ছবিতে যে ঘনিষ্ঠ চুম্বনদৃশ্য থাকবে, তা তিনি আগেই জানতেন। এই প্রসঙ্গে তিনি বলেন, পৃথ্বীরাজের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করার কথা চুক্তিবদ্ধ হওয়ার আগেই পরিচালক আমাকে বলেছিলেন। ছবির গল্পের জন্য এই দৃশ্যের প্রয়োজন ছিল। তাই আমি রাজি হয়েছি। এই দৃশ্যে অভিনয় করতে আগে থেকেই প্রস্তুত ছিলাম। এই জন্য চুম্বনের দৃশ্যে অভিনয় করা আমার জন্য কঠিন ছিল না। ‘আদাই’ এর কথা উল্লেখ করে অমলা পল আরও বলেন, নগ্ন হয়ে অভিনয় করেছি, চুমু খাওয়া কোনো ব্যাপারই না।

জানা যায়, ভারতের দক্ষিণের চার ভাষার ছবিতেই অভিনয় করেছেন অমলা পল। সর্বশেষ তিনি অভিনয় করেছেন চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া মালয়ালম ছবি ‘ক্রিস্টোফার’ এ। বর্তমানে মালয়ালম ‘দ্বিজ’, তামিল ‘আধো আন্ধা পারভাই পোলা’ ছবিগুলোতে তিনি অভিনয় করছেন। অন্যদিকে ‘আদুজিভিথাম’ এর শুটিং শেষ। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। ২০২৩ সালের শেষের দিকে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *