দুপুর ১:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর মাংসের শাহী রেজালা রেসিপি

রাত পোহালেই ঈদ।এই ঈদে মাংসর রেসিপি গুলো আমাদের সকলের জানা থাকলেই সহজেই বাসায় রান্না করে নিতে পারি।

গরুর মাংসের শাহী রেজালা রেসিপি—

কোরবানী ঈদে অনেকের প্রিয় গরুর মাংসের শাহী রেজালা আসুন রেসিপি জেনে নেই-

ঊপকরন—
১ কেজি গরুর মাংস,
পেঁয়াজ কুচি ১ কাপ,
আদা বাটা, ১চা চামচ
রসুন বাটা, ১ চা চামচ
হলুদ ১চা চামচ
জিরা, ১ চাচামচ
ধনিয়া, ১ চা চামচ
লবণ, স্বাদ মত
কিসমিস৩/৪ টি
আলু বুখারা-১টি
টক দই,হাফ কাপ
বাদাম বাটা, ১ চা চামচ
চিনি,- ১ চা চামচ
কাঁচা মরিচ বাটা বা পেস্ট, ৫/৬টা
জয়ফল জঁযএী -পোস্ত বাটা হাফ চা চামচ
গরম মসলা (এলাচি,দারুচিনি) -২/৩ টা
তেজপাতা ২টা
তেল-হাফ কাপ(লাগলে পরে দিতে পারেন)
আস্ত কাঁচা মরিচ -২/৩ টা

প্দ্ধতি—

মাংস ভালো করে ধুয়ে নিন। এবার সব উপকরণ পরিমাণমতো নিয়ে দই আর অল্প পানি দিয়ে একসাথে মিশিয়ে ঘণ্টাখানেক প্রস্তুত করে রেখে দিন।

এরপর মাংসে তেল, কাঁচামরিচ পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, জিরা, ধনিয়া, লবণ, বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী, পোস্ত দানা বাটা, তেজপাতা, গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে মাংসের মিশ্রণটি চুলায় বসিয়ে দিন।

অল্প আঁচে গরম হতে থাকবে এবং মাংস সিদ্ধ হচ্ছে কিনা কিছুক্ষণ পরে দেখে নিন। মাংস সেদ্ধ হয়ে আসলে চিনি কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে হালকা আঁচে আরও কিছু সময় জ্বাল দিন।

তারপর লবণ ঝাল হয়েছে কিনা দেখে নিন। বাগার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। অল্প কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে মজাদার গরুর মাংসের রেজালা।

রেসিপিটি তৈরি করেছেন ঃ নিশাত ফারজানা, একজন সৌখিন রন্ধনশিল্পী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *