রাত ৮:২০ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর মাংসের কেজি ৬৬৪ টাকা নির্ধারণ করলো সরকার

ডেস্ক রিপোর্ট :
গরুর মাংসের দাম নিয়ে চলছে নানা রকম দৌড়ঝাপ। এরই মধ্যে গরুর মাংসসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যার মধ্যে গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৬৪ টাকা কেজি।
শুক্রবার (১৫ মার্চ) কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪ (ঝ) ধারার ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদফতর কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত দামে কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *