ভোর ৫:২৫ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গণগ্রন্থাগারের আয়োজনে’ স্মার্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত গ্রন্থগার বিনির্মানে ই-লাইব্রেরির ভূমিকা ‘

অস্টাফ রিপোর্টার :আজ ৪ জুন গণগ্রন্থাগার অধিদপ্তর ও চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্পের উদ্যোগে ‘ স্মার্ট গ্রন্থগার বিনির্মাণে ই- লাইব্রেরির ভূমিকা ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান। সেমিনারে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মোঃ কামরুজ্জামান ও সাবেক রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোছা. মরিয়ম বেগম। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এর উপপরিচালক ড. হারুন অর রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *