সন্ধ্যা ৬:৪৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

খুলনা প্রতিনিধি :

কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকরের দাবিতে খুলনার তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

রোববার সকাল ৮টায় বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচি শুরু করে।

এতে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকায় খুলনা অঞ্চলের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, কমিশন বৃদ্ধি করে সাড়ে সাত শতাংশ করার দাবিতে গত ৩ সেপ্টেম্বর ধর্মঘট কর্মসূচি পালন করেছি।

“এরপর সরকার কমিশন বৃদ্ধি করে গেজেট প্রকাশ করে। কিন্তু কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি। সে কারণে আবারও ধর্মঘট শুরু করা হয়েছে।”

কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *