
বিনোদন প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা – উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, অভিনেতা সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ (রোববার, ২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি করেন। এই মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সন চৌধুরী, সাঈদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি’র কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অভিযুক্ত আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান।