রাত ২:০৮ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলালে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

 

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে স্বেচ্ছাসেবী উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“Give blood, give plasma, share life, share often.

রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ’।” প্রতিপাদ্যকে সামনে নিয়ে
বুধবার (১৪ই জুন) বিকাল ৫ টায় উপজেলার গণমঙ্গল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সভাপতি ফিরোজ হোসেন আওলাদ।

সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণমঙ্গল বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মহির উদ্দিন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সভাপতি হামিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, কোষাধ্যক্ষ রওনক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শ্রাবণ রহমান।

এসময় বণিক সমিতির সহ সভাপতি দেলোয়ার হোসেন,সংগঠনের রক্তদান বিষয়ক সম্পাদক ছাব্বির আহমেদ,বনায়ন সম্পাদক স্বাধীন হোসেন,দপ্তর সম্পাদক নাজিম উদ্দীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে রক্তদান কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান এক প্রসূতীকে এক ব্যাগ বি পজেটিভ রক্ত দান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *