বিকাল ৫:৩৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআন অবমাননা: সুইডিশ দূতকে ডেকে প্রতিবাদ ঢাকার

 

অনলাইন ডেক্স : সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। রোববার ঢাকায় সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকব ইতাতকে তলব করে এ প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ান দুই ব্যক্তি। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাকস্বাধীনতার’ নামে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অন্যায্য উস্কানি বন্ধ করার জন্য বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ঘটনাটি কোনোভাবেই সুইডিশ সরকারের মতামতকে প্রতিফলিত করে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *