রাত ৯:০৭ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকার ভারতীয় পেঁয়াজ সহ ৮ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :

সুনামগঞ্জে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।

পুলিশ জানায়, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ৬টি ট্রাক ও ১টি পিকআপ করে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। পরে সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতু দিয়ে এসব পেঁয়াজ বিভিন্ন জেলায় যাওয়ার পথে পুলিশ ট্রাকসহ পেঁয়াজ জব্দ করে। পরে এর সাথে জড়িত থাকা ৮ জনকে গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় পেঁয়াজসহ ৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।’

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুনামগঞ্জ সদর থানা পুলিশ এই তথ্য জানায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *