সকাল ১১:০৯ মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক :

কেরানীগঞ্জের নারিকেলবাগে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন।সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুইজনকে মৃত ঘোষণা করেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী রাব্বি জানান, সোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে আহত অবস্থায় নারী-পুরুষসহ ছয়জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নয়ন ও নজরুল ইসলাম নামে দুইজন মারা যায়। আহত চারজনের হাসপাতালে চিকিৎসা চলছে।

তিনি জানান, এদের মধ্যে নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার বাবার নাম আনু মিয়া। খাইরুল কেরানীগঞ্জ এলাকার মো. ইউনুসের ছেলে ছিল। আহত বৃদ্ধ শামসুল হকের বাড়ি কেরানীগঞ্জে। তিনি কামার্তা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দিলবাড়ি গ্রামে। তার বাবার নাম মো. সিবরুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *