কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

 

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গাগলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীনের চাকুরি জীবন থেকে অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বিদায়ী শিক্ষিকাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য ও কার্ডিওলজিষ্ট ডাক্টার ইউনুছ আলী ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাকাওয়াত হোসেন ও কানিছ আক্তার, সমাজসেবা অফিসার জামাল উদ্দিন,নাগেশ্বরী সরকারি কলেজের সাবেক প্রভাষক মনির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শাহনাজ পারভীনের দীর্ঘ কর্মজীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁরা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসরজীবনের সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *