ভোর ৫:২৪ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কোতোয়ালি মডেল থানার পুলিশ ৫৪ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লা  প্রতিনিধি:

আজ ২৫/০৩/২৪খ্রি: তারিখ কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ)/শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউনিয়নের জামবাড়ী উত্তর পাড়া জনৈক রশিদ মাষ্টারের বাড়ীর দক্ষিণ পার্শ্বে কাঠ বাগান হতে অজ্ঞাতনামা ০৩জন মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া ৩টি বস্তায় সর্বমোট ৫৪ কেজি গাঁজা পেয়ে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬৩ তারিখ-২৫/০৩/ ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *