রাত ১১:৪৪ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সৎ বাবার লালসার শিকার কিশোরী, গ্রেপ্তার ২

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সৎ বাবার লালসার শিকার ১২ বছরের এক কিশোরী। আর এমন ঘৃণিত কাজের সহযোগী ছিলেন কিশোরীর মা।শনিবার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।এর আগে এ ঘটনায় শুক্রবার (২৯ আগষ্ট) রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। সৎ বাবা ও মাকে রাতেই গ্রেপ্তার করে কিশোরগঞ্জ থানা পুলিশ।

ধর্ষক রাশিদুল ইসলাম (৪০) নিতাই ইউনিয়নের গাংবের গ্রামের আসাদুল মিস্ত্রীর ছেলে এবং তার দ্বিতীয় স্ত্রী আঁখি আখতার ওরফে নাসরিন (২৮) ভিকটিমের জন্মদাত্রী মা।

এতে ৫ মাস আগে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গর্ভধারণের কথা জানতে পেরে মা ও তার সৎ বাবা তাকে জোর করে গর্ভনাশক ওষুধ খাইয়ে গর্ভপাত করান।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার বিষয় স্বীকার করে বলেন, ‘আসামীদের গ্রেপ্তার করা হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *