
কোরবানি ঈদ স্পেশাল-পার্ট -১
আসছে কোরবানির ঈদ (EiD)সবার বাসায় কম বেশি গরুর মাংস রান্না হবে আর সেই মাংস যদি চট্টগ্রামের (Chittagong)ঐতিহ্য মেজবানী মাংস হয় তাহলে তো কোন কথা থাকে না, আর সেই মেজবানী মাংস রান্না করতে হলে লাগবে মেজবানী মাংসের মসল্লা। মেজবানী মাংসের মসল্লা কিভাবে তৈরি করবেন তা নিয়ে আলোচনা করবো। আসুন জেনে নেই রেসিপি….
মেজবানী গরুর মাংসের মসলা র রেসিপি—
উপকরণ:
এলাচ ৫টি,
লবঙ্গ ৫টি,
কাবাবচিনি ৬ বা ৮টি,
গোলমরিচ ১০টি,
জায়ফল ১ বা ২টি,
জয়ত্রি ২ গ্রাম,
পাঁচফোড়ন ১ চা চামচ,
স্টার মসলা ২টি,
মিষ্টি জিরা ১ চামচ, দারুচিনি ১টি,
শুকনা মরিচ ৫টি।
প্রণালী:
সবকিছু ১ মিনিট হালকা আচে টেলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড কিরে নিন। তারপর এর সঙ্গে ১ চামচ চট্রগ্রামের লাল মিষ্টি মরিচ, ১ চামচ হলুদ আর ধনে গুঁড়া মিশিয়ে নিন। ব্যস, হয়ে গেল মেজবানি মসলা।
রেসিপিটি তৈরি করেছেন: নিশাত ফারজানা, একজন সৌখিন রন্ধনশিল্পী