রাত ৪:২২ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কান উৎসবে’ কাঠ গোলাপ’ ছবির পোস্টার উন্মোচন

 

বিনোদন  প্রতিবেদক :  বিশ্বের চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসব কান এর ৭৬তম আসরে পোস্টার উন্মোচিত হলো বাংলাদেশী চলচ্চিত্র ‘কাঠগোলাপ’ এর। আর এর মাধ্যমেই তরুণ নির্মাতা সাজ্জাদ খান পরিচালিত এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন ফরমান আলী।

প্রযোজক ফরমান আলী জানান, ২০ মে (শনিবার) দুপুর ১২.৩০ মিনিটে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)’র স্টলে কাঠগোলাপ ছবির পোস্টার উম্মোচন করেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান আহমেদ মুজতবা জামাল শোভন এবং সাংবাদিক রিমন মাহফুজ। পোস্টার উন্মোচন অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য রাখেন ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ। এই সময় কাঠগোলাপ ছবির পরিচালক সাজ্জাদ খানও উপস্থিত ছিলেন।

ছবিটির প্রযোজক ফরমান আলী বাংলাদেশী গণমাধ্যমকর্মীদের আরও জানান, এবারের কান চলচ্চিত্র উৎসবে তার নিজেরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু দেশে জরুরী কারণে তিনি শেষ মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে যাওয়া বাতিল করেন। তিনি বলেন, কাঠগোলাপ ছবিটির কান উৎসবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর এটি দেশে এবং বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিবে। তিনি জানান, ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কেয়া, রাশেদ মামুন অপু, সুজন হাবিব, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, জামশেদসহ আরও অনেককেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *