
ডেস্ক রিপোর্ট : কাতারের শিল্প নগরী সানাইয়াতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিদ্রা অবস্থায় মৃত্যুবরণ করেন প্রবাসী বাংলাদেশি যুবক কামরুল ইসলাম।
কামরুল ইসলামের দেশের বাড়ি, ফেনী জেলার পশ্চিম ফাজিলপুর ইউনিয়ন সাতবাড়িয়া।
মানসিক চাপ ও দীর্ঘদিন স্বজনদের থেকে বিচ্ছিন্ন থাকার ফলে একাকিত্বই প্রবাসী কর্মীদের হৃদরোগ এবং স্ট্রোকের প্রধান কারণ।
আমরা মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।