সন্ধ্যা ৭:৩৬ রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী মাজহারুল ইসলাম সুমন গাজীপুর সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর মহানগরের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, গাজীপুর মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম সুমন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত হই।”
তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমানভাবে ঈদের খুশি উপভোগ করতে পারে, সেই প্রত্যাশাই করি।”
শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, সমৃদ্ধি ও সবার সুস্বাস্থ্য কামনা করেন এবং আবারও সকলকে ঈদের শুভেচ্ছা জানান—“ঈদ মোবারক”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *