বিকাল ৫:০২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কয়লা সংকটে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ফের বন্ধ

স্টাফ রিপোর্টার :
কয়লা সংকটের কারণে ফের বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।

শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়লা সংকটের কারণে শনিবার মধ্যরাত থেকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আগামী ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গেল ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। পরে ২০ জুলাই দুপুর থেকে আবার উৎপাদন শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *