বিকাল ৪:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কথিত বৃটিশ কয়েন প্রতারণা ডিবির জালে আটক ৬ প্রতারক

 

গাজীপুর প্রতিনিধি:
কথিত বৃটিশ কয়েন যার কথিত মূল্য ৫ কোটি টাকা দেখিয়ে ১৮ লক্ষ ৬০ হাজার টাকা প্রতারনা করে হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ) বিভাগের পুলিশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছথেকে কথিত বৃটিশ কয়েন ও নগদ ১ লক্ষ ৮৪ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন-জামালপুর জেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আঃ সামাদ মিয়ার ছেলের মোঃ মমিনুর রহমান আকাশ, গাজীপুরের কাপাসিয়া থানার নলগাঁও এলাকার হেলাল উদ্দিনের ছেলে মামুন হোসেন (৩৩), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার শশরা গ্রামের আনসার আলীর ছেলে আসলাম মিয়া (৩৫), একই জেলার ত্রিশাল থানার সোনাখালী গ্রামের মৃত নওশের আলীর ছেলে হারুণ অর রশিদ (৪৮), গাজীপুরের বোরাইদ গ্রামের মৃত সুরত উল্লার ছেলে কাশেম আলী (৪৫), একই জেলার পূর্ব কলমেশ্বর গ্রামের মৃত জালাল খানের ছেলে বাদল খান (৬৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারকদের প্রলোভনে পরে গত ১৯ মার্চ কথিত বৃটিশ কয়েন দেখতে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সোনাখালী গ্রামে যান ভুক্তভোগী শাহীন আলম। পরে তাদের প্রতারনার ফাঁদে পড়ে নিজের ব্যাক্তিগত গাড়ি বন্ধক রেখে ২২ মার্চ নগদ ১৮ লক্ষ টাকা দিয়ে নিজ বাড়িতে কথিত বৃটিশ কয়েন কিনে রাখেন তিনি। তাদের পরামর্শ মতে এই কয়েন মাটির নিচে চাপা দেয়ে রাখা হয়। একপর্যায়ে প্রতারকরা আরো দুই লক্ষ টাকা দাবী করলে তিনি বুঝতে পারেন তিনি প্রতারনার শিকার হয়েছেন। পরে তিনি টাকা উদ্ধার করতে না পেরে পুলিশের দ্বারস্থ হলে মামলা নেয় গাছা থানা পুলিশ। এরপর প্রতারক চক্রকে ধরতে মাঠে নামে ডিবি পুলিশ। এর ধারাবাহিকতায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *