
বিনোদন প্রতিবেদক : দেশীয় চলচ্চিত্রের নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী গ্ল্যামারাস অভিনেত্রী( Actor) সায়মা স্মৃতি। স্বল্প সময়ের শোবিজ ক্যারিয়ারে এই উজ্জ্বল – উচ্ছ্বল তরুণী শক্ত একটি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এই বিষয়ে সায়মা স্মৃতির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান তার সিদ্ধান্তটি প্রসঙ্গে। তার সিদ্বান্ত হলো – হালের আলোচিত – সমালোচিত চিত্রপরিচালক(Director) রায়হান রাফী’র সঙ্গে তিনি কখনোই কাজ করবেন না সায়মা স্মৃতি।
এই আলোচিত অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল – হঠাৎই কেনো এমন সিদ্ধান্ত নিলেন ? এর উত্তরে সায়মা স্মৃতি বলেন, আমি যখন খ্যাতিমান একজন নির্মাতার সঙ্গে কাজ করতে চাইছি না। তার মানে এর পেছনে জোরালো কারণ অবশ্যই রয়েছে। একজন নির্মাতার শুধু চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে ভালো হলেই হয় না। মানবিক দিক থেকে তাকে অন্য আর দশজনের চেয়ে বেশি সেনসিটিভ হওয়া উচিত। আর্টিস্টদের ক্ষেত্রেও একই কথা বলবো আমি।
এই বিষয়ে সায়মা স্মৃতি জানান, প্রায় ৭ মাস কিংবা ১ বছর আগে পরিচালক রাফী তাকে বলেছিলেন, তোমার তো ভালো ভালো কাজ করা উচিত, তুমি আমার সঙ্গে দেখা করো। সেই কথা অনুযায়ী এক নির্দিষ্ট দিনে পরিচালক রাফী’র সঙ্গে দেখা করতে ছোটেন সায়মা। গন্তব্যে দ্রুত পৌঁছাতে তিনি পাঠাও ভাড়া করেন এবং রওনা দেন। তবে অনাকাঙ্ক্ষিতভাবে সেদিন তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়। ওই কারণে শেষ পর্যন্ত আর পরিচালক রাফী’র কাছে পৌঁছাতে পারেননি। সঠিক সময়ে না পৌঁছানোর কারণ জানিয়ে দুর্ঘটনার ছবিও পরিচালককে পাঠান তিনি।
সায়মা স্মৃতি জানান, এই দুর্ঘটনার খবর জানার পর পরিচালক রা তাকে কোনো সমবেদনা তো জানায়নি, উত্তরও দেয়নি। সায়মা স্মৃতি দুঃখ করে বলেন, কোনো মানুষ কারো সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হওয়ার পর সড়ক দুর্ঘটনার কবলে পড়লে স্বাভাবিকভাবেই অপর প্রান্তের মানুষটি অন্তত ফোন করে জানতে চায় দুর্ঘটনার পর সে মানুষটা ঠিক আছে কী না।
জানা গেছে, পরিচালক রাফী’র এমন ব্যবহার মেনে নিতে পারেননি সায়মা স্মৃতি। আর তাই অভিনেত্রীর সিদ্ধান্ত, যতদিন শোবিজে কাজ করবেন ততদিন কখনোই রায়হান রাফী’র কোনো দর্শক তাকে দেখতে পাবে না। ঠিক একইভাবে, সায়মা স্মৃতি অভিনীত কোনো ছবিতে পরিচালক হিসেবে রায়হান রাফিকেও দেখতে পাবে না দর্শকরা।