বিকাল ৫:৩৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বাস থেকে ৯২০ গ্রাম কোকেন উদ্ধার

স্টাফ রিপোর্টার :
কক্সবাজার সদরে বাসে তল্লাশী চালিয়ে ৯২০ গ্রাম কো*কে*ন উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

বিজিবির ব্যাটিলয়ন অধিনায়ক সাইফুল ইসলাম বলেন, সকালে কক্সবাজারগামী বাসে করে মাদ*কের একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। অভিযানে বাস টার্মিনাল এলাকায় সন্দেহজনক বাসটি দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

“এ সময় গাড়িতে থাকা পাচারকারি কৌশলে পালিয়ে যায়। পরে বাসটিতে পাচারকারির ফেলে যাওয়া একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশী করে পাওয়া যায় ৯২০ গ্রাম কো*কে*ন।“

উদ্ধার করা কোকেন ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *