
টঙ্গী প্রতিনিধি :
ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড গাজীপুর মহানগরের টঈী পূর্ব থানা শাখার অন্তর্ভুক্ত ৫০ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ১৭ ফেব্রুয়ারী গাজীপুরা অনুষ্ঠীত হয়। আল কারিম হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সসঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, গাজীপুর জেলা বিসিডিএস এর সম্মানিত সহ-সভাপতি জনাব আশরাফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড, গাজীপুর মহানগর,বিশেষ অতিথি হিসেবে ছিলেন,মো: মামুনুর রহমান বিএসসি
সভাপতি টঈী পূর্ব থানা বিসিডিএস শাহ, মো: মিজানুর রহমান, সভাপতি, ঔষধ ব্যবসায়ী কল্যান সমবায় সমিতি, টঈী পূর্ব থানা শাখা, মো: কবির হোসেন, সাধারণ সম্পাদক, ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড টঈী পূর্ব থানা শাখা ,এবং মো: চয়ন আহমেদ, সহ-সভাপতি টঈী পশ্চিম থানা বিসিডিএস,মোহা, জাহাঙ্গীর হোসেন খান, সভাপতি গাছা থানা বিসিডিএস প্রমুখ। আলোচনা সভা শেষে সদস্যদের ভোটের মাধ্যমে ৫০ নং ওয়ার্ডের নতুন কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি,মোহাম্মদ মোতালেব হোসেন অন্তর।, সাধারণ সম্পাদক জনাব এস এম ইমদাদুল হক ও সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ আতিকুর রহমান সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।