রাত ৩:১৬ বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ২০০১ বন্ধুত্বের বাঁধন মিরেরসরাই উপজেলার উদ্যোগে ঈদ আড্ডা ও পহেলা বৈশাখ উদযাপন

 

স্টাফ রিপোর্টার : ১৪ এপ্রিল বিকাল ৩ টায় মিরেরসরাই এর মহামায়ায় এসএসসি ২০০১ বন্ধুত্বের বাঁধন মিরেরসরাই উপজেলার উদ্যোগে ঈদ আড্ডা ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়। মিরেরসরাই উপজেলার বিভিন্ন স্কুলের ২০০১ সালে এসএসসি পাস করা শতাধিক সাবেক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাচের বন্ধুরা স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন এবং সকল বন্ধুরা বলেন এই গ্রুপের উদ্যোগে মিরেরসরাই উপজেলায় তারা সামাজিক ও মানবিক কাজ করতে একতাবদ্ধ থাকবেন। গ্রুপের এডমিন প্যানেলের মধ্যে  উপস্থিত ছিলেন ইমরান হোসেন সোহেল,ডা: মাজহারুল আনোয়ার চৌধুরী, মোসলেহ উদ্দিন মুসলু,আনোয়ার হোসেন,নজরুল ইসলাম মামুন,খালেদ চৌধুরী, মাহিম উদ্দিন ইভান,সজল শর্মা,ওহিদুন নবী সোহেল প্রমুখ। বন্ধুদের আপ্যায়ন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

২ Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *