বিকাল ৫:৩৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ চট্টগ্রাম গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

চট্টগ্রাম প্রতিনিধি ::
এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ চট্টগ্রাম গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ৪ এপ্রিল বৃহস্পতিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্লাব চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের এসএসসি ২০০১ ব্যাচের প্রায় ২৫০ জন বন্ধুরা এই ইফতার আয়োজনে অংশ নেয়।

ইফতারের আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০০১ সালে এসএসসি পাস করা বন্ধুদের মাঝে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো: ইমরানুল হক।
এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ চট্টগ্রাম গ্রুপের বন্ধুরা বলেন ‘ আমরা সবাই সারা বছর যের যার মতো করে ব্যস্ত থাকি তাই প্রতিবছর যেন বন্ধুরা এক সাথে বসে মিলিত হতে পারি সেই জন্য আমরা ইফতার ও রিইউনিয়ন এর আয়োজন করে থাকি।
ইফতার শেষ রাতের ডিনার চট্টগ্রামের মেজবান খাওয়ানোর মধ্যে দিয়েই অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *