বিকাল ৫:০২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল প্রকাশ কবে, জানালো শিক্ষা বোর্ড

ডেস্ক রিপোর্ট :
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফলাফল আগামী ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
বৃহস্পতিবার (২২ জুন) তিনি গণমাধ্যমকে আরও জানান, এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরি করার অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রী সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করতে আমরা প্রস্তুত।
এর আগে, গত ৩০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধিনে এবার ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *