সন্ধ্যা ৬:৩১ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপের গায়ে রেয়াল মাদ্রিদের ১০

স্পোর্টস ডেস্ক: 

আঙুল আকাশের দিকে উঁচিয়ে উল্টো মুখের একটি ছবি। গায়ে গর্বের শ্বেতশুভ্র জার্সি। পেছনে খোদাই করা, ‘এমবাপে ১০।’ পাশেই আরেকটি ছবি, লকার রুমে হ্যাঙারে ঝুলিয়ে রাখা সেই জার্সি। যথারীতি সেখানেও জ্বলজ্বল করছে লেখা ‘এমবাপে ১০।’ সামাজিক মাধ্যমে এই দুটি ছবি দিয়েই কিলিয়ান এমবাপে নিশ্চিত করলেন, রেয়াল মাদ্রিদের গৌরবের ১০ নম্বর জার্সি এখন তার।এতদিন এই জার্সির ঝান্ডা বয়ে নিয়েছেন লুকা মদ্রিচ। রেয়াল মাদ্রিদের ইতিহাসের সফলতম ফুটবলারের বিদায় নিশ্চিত হওয়ার পর একরকম অনুমিতই ছিল, নতুন মৌসুমে তার উত্তরসূরী হবেন এমবাপে। সেটিই এবার নিশ্চিত হলো।

গত ২৪ জুলাই অবশ্য এক দফা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন এমবাপে। তবে সামাজিক মাধ্যমে শুধু লিখেছিলেন ‘১০।’ তাতে আভাসটা মিলেছিল, অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার।

তবে রেয়াল মাদ্রিদে ৭ নম্বর জার্সি ভিনিসিউসের, ১০ নম্বর ছিল মদ্রিচের। প্রথম মৌসুমে তাই ৯ নম্বর জার্সি গায়ে খেলেছেন এমবাপে। এই জার্সির ওজনও কম নয়। প্রথম মৌসুমে রেয়াল মাদ্রিদের হয়ে গোলের রেকর্ড গড়েছেন তিনি, ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন। স্বপ্নের ক্লাবে দ্বিতীয় মৌসুমে পছন্দের জার্সিও পেয়ে যাচ্ছেন।ফ্রান্স জাতীয় দলে অবশ্য অনেক দিন ধরেই ১০ নম্বর জার্সির ভার বয়ে চলেছেন তিনি সাফল্যে নিজেকে রাঙিয়ে। ২০১৮ বিশ্বকাপ জিতেছেন এই জার্সি গায়ে, রানার্স আপ হয়েছে ২০২২ বিশ্বকাপে। এবার ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সিতে বড় সাফল্যের অভিযান শুরু করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *