
স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমে টানা জয়ে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখলো লিভারপুল। শনিবার রাতে অ্যানফিল্ডে মার্সিসাইড ডার্বিতে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে আর্নে স্লটের দল।টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। আর দ্বিতীয় হারের পর পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে
এভারটন।
এদিন ম্যাচের ১০ মিনিটেই দারুণ এক ভলিতে লিভারপুলকে এগিয়ে দেন রায়ান গ্র্যাভেনবার্খ। অ্যালেক্সান্ডার ইসাকের জায়গায় একাদশে সুযোগ পাওয়া হুগো একিটিকের গোলে বিরতিতে স্কোর ২-০ করে স্বাগতিকরা।
তবে দুই গোল পিছিয়ে থেকেও ম্যাচে ফেরার লড়াই চালায় এভারটন। ঘণ্টা পেরোতেই দারুণ এক দূরপাল্লার শটে ব্যবধান কমান ইদ্রিসা গেই। শেষ দিকে চাপ সামলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে পূর্ণ জয়ে শীর্ষে অবস্থান করছে। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।