রাত ৮:৫২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক্টরস ইকুইটি বাংলাদেশের লিগ্যাল উইংস গঠন

 

বিনোদন ডেস্ক :০১ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ছয়টায় অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের নিকেতনস্থ কার্যালয়ে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ তাদের লিগ্যাল উইংস গঠনের ঘোষণা দেন। লিগ্যাল উইংস এর সদস্যরা হলেন এডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার রাবেয়া জাহান ফিরোজ এবং এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। লিগ্যাল উইংসের সমন্বয়কারী হিসেবে থাকবেন উর্মিলা শ্রাবন্তী কর, আইন ও কল্যাণ সম্পাদক অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। এখন থেকে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের ১২০০ সদস্যের সকল প্রকার আইনী নিরাপত্তা, সহায়তা, পরামর্শ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইবার বুলিং, অপপ্রচার এর প্রতিকারে এই লিগ্যাল উইংস কাজ করে যাবে। লিগ্যাল উইংস ঘোষণা অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক রওনক হাসান, লিগ্যাল উইংস ঘোষণা করেন সভাপতি অহসান হাবীব নাসিম, সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম, উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অগ্রজ অভিনয়শিল্পী ডলি জহুল,অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জোতিকা জ্যোতি, সাদিয়া জাহান প্রভা, এডিসি নাজমুল ইসলাম, সাইবার ক্রাইম, সিসিটিসি, এডিসি খন্দকার লেনিন, সিসিটিসি, ডিএসপি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *