রাত ১১:১০ রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এই ঈদে আসছে আলিফ খানের নাটক চিরকাল হৃদয়ে রেখো

বিনোদন ডেস্ক :
নতুন প্রজন্মের নির্মাতা আলিফ খানের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ভিন্নধর্মী নাটক ‘চিরকাল হৃদয়ে রেখো’। রোমান্টিক ও আবেগঘন গল্পে নির্মিত এই নাটকটি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নাটকটির প্রযোজনায় রয়েছে এজব স্টুডিওস (Ajob Studios)। এতে অভিনয় করেছেন মিরাজ খান, সাগরিকা ইসলাম মিনহা, আবদুল্লাহ রানা, শাফিজ মামুন, আবদুল্লাহ আল মামুন, সিয়াম, কিটকাট কামরুল, শারমিন লিয়াসহ আরও অনেকে।
নাটকের চিত্রগ্রহণ করেছেন মামুন নূর তুষার, আর সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের দায়িত্বে ছিলেন কাজী রিফাত। লাইন প্রডিউসার হিসেবে কাজ করেছেন কিটকাট কামরুল। প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন রবিউল আলম মুন্না এবং সহকারী পরিচালক ছিলেন আবু সাঈদ ফারাবি।
রূপসজ্জার দায়িত্বে ছিলেন মেঘ, আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাসেল রহমান। নাটকটিতে ব্যবহৃত গান ‘তোমার মায়া’-এর সুর ও কণ্ঠ দিয়েছেন রাসেল রহমান নিজেই। আলো প্রধান হিসেবে ছিলেন তন্ময় এবং ক্যামেরা চিফ হিসেবে কাজ করেছেন রিফাত।
নাটকটির শুটিং হয়েছে গাজীপুরের পুবাইল মেঘলা শুটিং স্পট এবং উত্তরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এলাকার মনোরম লোকেশনে।
নির্মাতা আলিফ খান জানান, “ভালোবাসা, অনুভূতি আর বাস্তব জীবনের কিছু গল্প মিলিয়ে ‘চিরকাল হৃদয়ে রেখ’ নির্মাণ করেছি। দর্শকরা নাটকটি দেখে নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন বলে আমি আশাবাদী।”
শিগগিরই নাটকটি একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *