
টংগী (গাজীপুর) প্রতিনিধি :
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টংগীর গাজীপুরার উত্তরণ স্কুলের আয়োজনে কবিতা আবৃত্তি,চিত্রংকন প্রতিযোগিতা ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তরণ স্কুলের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সভাপতিত্বে ও শিক্ষিকা শারমিন সুলতানা রিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরণ স্কুলে প্রতিষ্ঠাতা কাজী নূরুল আমিন বাবু,প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফুল ইসলাম আলম, কামরুন্নাহার, শাহীনা পারভীন প্রমুখ। অনুষ্ঠান শেষে সকল বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।