
স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে সিলেট জেলার সর্বস্তরের জনগণকে জানিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ,সিলেট জেলার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ্বাস (পারভেজ)।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কুরবানির ঈদ। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন।
কুরবানীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত,ঈদ অর্থ খুশি, আনন্দ, এদিনে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভূলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয়।ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে।ঈদ শুধু আনন্দ দেয়না,মানুষে মানুষে ভেদাভেদ ভূলে গিয়ে সামাজিক বন্ধনকে সদৃঢ করে।
স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা, পবিত্র ঈদের মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
ত্যাগের মহিমায় মহিমাধিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে,তাই এ দিন সকল কলিমা মুছে হিংসা বিদ্বেষ ভুলে একমাত্র মহান প্রভূর জন্য কোরবানি করা, গরীব মিছকিনদের দান করা, পবিত্র ঈদের শিক্ষা।
ঈদুল আযহা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মহান প্রভূর দরবারে আরজি করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আযহা উদযাপন করার তৌফিক দান করেন।ঈদুল আযহার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এ কামনা করেন তিনি।