সন্ধ্যা ৭:৪১ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মনিরুল ইসলাম রাজিব

ডেস্ক রিপোর্ট

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মনিরুল ইসলাম রাজিব। তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা নিয়ে আমাদের জীবনে আসে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
এক শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, উন্নয়ন ও জনগণের কল্যাণ কামনা করেন এবং গাজীপুর মহানগরবাসীর সুন্দর, নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *