সন্ধ্যা ৭:৪০ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন কাজী হারুন উর রশিদ

ডেস্ক রিপোর্ট :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কাজী হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সভাপতি, ৫০ নং ওয়ার্ড বিএনপি গাজীপুর মহানগর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সংযম ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করুক।”
তিনি আরও বলেন, “দেশের সকল মানুষ যেন শান্তি, সুখ ও সমৃদ্ধির মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেই প্রত্যাশা করি। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, তারা যেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান।”
কাজী হারুন উর রশিদ গাজীপুর মহানগরসহ দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *