রাত ২:১২ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল -হামাস জরুরি বৈঠকের আহবান ১৫ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :

গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের হস্তান্তরের জন্য আগামী ১৫ আগস্ট হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের জরুরি বৈঠকে বসার

আহ্বান জানিয়েছে যুদ্ধের মধ্যস্থতাকারী তিন দেশ যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার। পাশাপাশি যেসব ইস্যুতে হামাস ও ইসরায়েলের মধ্যে বিরোধ রয়েছে, ১৫ আগস্টের বৈঠকে সেসব দূরত্ব মিটিয়ে ফেলার চুড়ান্ত আলোচনা করার আহ্বানও দু’পক্ষকে জানিয়েছেন দেশগুলো।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এ মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারা যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধবিরতির চুক্তির জন্য একটি ফ্রেমওয়ার্ক গঠন করা হয়েছে। তবে এর প্রয়োজনীয় শর্তগুলো এখনও সফল হয়নি। এটি সফল করতে হলে দু’পক্ষের আলোচনায় বসা প্রয়োজন।

যৌথ বিবৃতিতে মধ্যস্থতাকারী দেশের কর্মকর্তারা ১৫ আগস্ট ইসরাইল-হামাসকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। এতে সম্মতি জানিয়েছে ইসরাইল।

এতে সম্মতি জানিয়ে ইসরাইলের নেতানিয়াহু সরকার জানিয়েছে, তেলআবিব ১৫ আগস্ট যুক্তরাষ্ট্র-মিশর-কাতারের প্রস্তাবিত কাঠামো চূড়ান্ত করতে কাতারের রাজধানী দোহাতে অথবা মিশরের রাজধানী কায়রোতে ইসরাইলি প্রতিনিধিদের পাঠাবে। তবে এ প্রসঙ্গে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *