সন্ধ্যা ৬:২৮ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ বিল্লাল হোসেন ভূইঁয়া

ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ বিল্লাল হোসেন ভূইঁয়া

স্টাফ রিপোর্টার:

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সহ সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ বিল্লাল হোসেন ভূইঁয়া  ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।
তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *