সন্ধ্যা ৬:২৮ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিলিভার বাংলাদেশে আয়োজিত ‘ অভিযাত্রা ‘ টপ রিটেইলার মিট সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :

চকরিয়ায়  ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে ‘অভিযাত্রা’ শিরোনামে টপ রিটেইলার মিট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, যেখানে চকরিয়া, পেকুয়া, লামা-আলীকদম ও মহেশখালী এলাকার ৩০ জন শীর্ষ রিটেইলার অংশগ্রহণ করেন। এই মিটের মাধ্যমে ইউনিলিভার তাদের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায়।

ইউনিলিভার বাংলাদেশের ডিস্ট্রিবিউটর ইয়াসির আদনান সভার সুষ্ঠু পরিচালনা করেন। অনুষ্ঠানে পরিচালক আনোয়ারুল আজিম চৌধুরী বলেন, “আমাদের উদ্দেশ্য হলো স্থানীয় ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি করা এবং গ্রাহকদের জন্য মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করা।”

টেরিটরি ম্যানেজার ফারসিদ রাহিম নতুন পণ্যের বৈশিষ্ট্য ও বাজারজাতকরণ কৌশল নিয়ে আলোচনা করেন। রিটেইলারগণও তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা শেয়ার করেন, যা ব্যবসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনের শেষ পর্বে সেরা রিটেইলারদের পুরস্কৃত করা হয়। ‘অভিযাত্রা’ মিটের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ স্থানীয় বাজারে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করতে এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *