
বিনোদন প্রতিনিধি : এই সময়ের তরুণ নাট্য পরিচালক রুহুল আমীন শিশিরে রচনা ও পরিচালনায় ” স্বামীর দ্বিতীয় বিয়ে ” নাটকটিতে অভিনয় করেছেন তন্ময় সোহেল,রেজমিন সেতু,ফাতেমা হীরা,হাবিবুর রহমান, শাহজাহান শোভন, আতিক মুসাফির, সজল শাহ আলম,মীম ও মনিরুল ইসলাম রাজিব প্রমুখ। এই নাটকটি অতিশীঘ্রই জনপ্রিয় ইউটিউব চ্যানেল গোল্লা ছুটে প্রচারের অপেক্ষায়। নাটকের পরিচালককে নাটক সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন’ এই প্রচলিত আধুনিক সমাজে বিয়ের পর স্ত্রী তার স্বামীকে নিজের মতো করে চালাতে চান অনেক সময় স্বামীরা মেনে নেয়,মেনে নিলে সংসারে স্বামীরা একটু শান্তির ছোঁয়া পায় আবার মেনে না নিলে সংসার হয় অশান্তির তখনই অনেক পুরুষ আবার দ্বিতীয় বিয়ের জন্য ওঠে পরে লাগে এই রকম গল্প নিয়ে নাটক স্বামীর দ্বিতীয় বিয়ে আসছে। নাটকটি দেখতে হলে সবাই কে ইউটিউব চ্যানেল গোল্লা ছুটের সাথেই থাকতে হবে।