ভোর ৫:১৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে চাঁদ রাতে ‘ মাইশেল্ফ অ্যালেন স্বপন’

 

 

মাসুদ আলম :: ভিন্ন চরিত্রের অন্তরালে নিজেকে ফুটিয়ে তুলেছেন নাসির উদ্দিন ওরফে অ্যালেন স্বপন। গত বছরের মুক্তিপ্রাপ্ত সিরিজটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের হৃদয়। এর অন্যতম  কৃতিত্ব অবশ্য নির্মাতা শিহাব শাহীনের। ২০২২ সালের ঈদুল-আজহায় যিনি চমকে দেন ‘সিন্ডিকেট’- সিরিজ দিয়ে। এই সিরিজের ব্যাপক জনপ্রিয়তা পায় অ্যালেন স্বপন চরিত্রটি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেয়া বেশকিছু সংলাপ ও এক্সপ্রেশন চরিত্রটি আলাদা করে ধরা দেয় দর্শকের চোখে। সেই অ্যালেন স্বপনকে নিয়ে পরিচালক এবার নির্মাণ করেন বাংলাদেশের প্রথম স্পিন-অফ সিরিজ ‘মাইশেল্‌ফ অ্যালেন স্বপন’। যথারীতি ‘সিন্ডিকেট’- সিরিজের নাসির উদ্দিন খানকে নিয়েই ৭ পর্বের স্পিন-অফ সিরিজটি এগিয়েছে। যাতে এবার নতুন মাত্রা যোগ করলেন রাফিয়াত রশিদ মিথিলা। বাকিটা দেখা যাবে চাঁদ রাতে, চরকিতে সিরিজটি মুক্তির পর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *