রাত ৮:৫১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্রমে থাকতে কাকে ম্যাসেজ করতেন এশা!

 

বিনোদন  প্রতিবেদক : বলিউডের অন্যতম সেক্সসিম্বল ও জনপ্রিয় নায়িকা এশা গুপ্তা। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন অভিনেত্রী। এরপর তিনি মডেলিং দিয়েই বিনোদন জগতে নিজের শোবিজ ক্যারিয়ার শুরু করেছিলেন। মডেলিংয়ের পর অভিনয় জগতে পা রাখেন এশা গুপ্তা। ২০১২’তে ক্রাইম থ্রিলার ‘জান্নাত ২’ ছবি অভিনয় করে বলিউডে অভিষেক তার। প্রথম ছবিতেই বাজিমাত করেন এশা। দর্শকমহলে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করে নেন। অন্যদিকে মডেল হিসেবেও এশা’র জনপ্রিয়তা কম নয়।

ভারতীয় একটি গণমাধ্যমের সূত্রে, বর্তমানের অভিনেত্রী হিসেবে নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ সক্রিয় এশা গুপ্তা। নিজের একাধিক সাহসী, হট ছবি ও ভিডিও প্রায়ই শেয়ার করতে দেখা যায় তাকে। বেশিরভাগ সময়ই সাহসী লুকে ধরা দেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বেশিরভাগ ছবিতেই বোল্ড লুকে দেখা মেলে তার। সম্প্রতি একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরে নেট দুনিয়ায় চর্চায় উঠে এসেছেন তিনি। পুরনো একটি চ্যাট সামনে আসতেই চর্চিত হয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, ‘আশ্রম ৩’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করার আগে এশা দিন – রাত পরিচালক প্রকাশ ঝাঁকে ম্যাসেজ করতেন। সুপ্রভাত ও শুভরাত্রি লিখে পাঠাতেন তিনি। এরপরই জিজ্ঞাসা করতেন কী হলো ? শোনা যায়, এশা এই ওয়েব সিরিজে অভিনয় করার আগে কোভিড ১৯ এর শিকার হয়েছিলেন। আর সেই কারণবশতই বেশ কিছুটা সময় নিয়েছিলেন অভিনয় করার জন্যে। সেইসময় আশ্রমের চরিত্রটা যাতে তার হাতছাড়া না হয়ে যায়, সেই জন্যই বারবার পরিচালককে ম্যাসেজ করতেন তিনি। পরবর্তীকালে আশ্রমে এশাকে পর্দায় ববি দেওলের বিপরীতে বোল্ড দৃশ্যে দেখা গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *