রাত ১:৪২ সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল পুলিশ হেফাজতে

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেনকে (৩৫) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে এক নারীর দায়ের করা ধর্ষণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কিশোরীর মা এই অভিযোগ দায়ের করেন।
হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক জানান, ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়।এখন জানা যাচ্ছে ভুক্তভোগী তরুণী ঈসমাইল হোসেনের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ঈসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। যদি তিনি বিয়ের ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে ঘটনাটি ভিন্ন রকম হবে। তবে এখনই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত গ্রামে বসে ভিডিও বানিয়ে অনলাইন দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন ইসমাঈল হোসেন ও তার ছোট ভাই এনামুল হাসান। তাদের দলে কাজ করছেন আরও অন্তত ৮ থেকে ১০ সদস্য। যাদের প্রায় সবাই ছিলেন দিনমজুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *