দুপুর ১:৩১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলুর দমের রেসিপি

★আলুর দম★

শীতে নতুন আলু আসছে এই সময়ে আলুর দম খেতে অনেক সুস্বাদু। আলুর দমের রেসিপি নিয়ে আজ আলোচনা করা হলো।

উপকরণ:
– আলু এক কেজি,
– লবণ এক চা চামচ,
– সয়াবিন তেল দুই টেবিল চামচ,
– পাঁচফোড়ন আধা চা চামচ,
– কাঁচামরিচ তিনটা,
– আদা বাটা আধা চা চামচ,
– জিরা বাটা আধা চা চামচ,
– গরম পানি আধা কাপ,
– চিনি এক চিমটি।

প্রস্তুত প্রণালী:
আলু কিউব করে কেটে লবণ দিয়ে সেদ্ধ করে নিন। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচামরিচ কুচি, আদা বাটা, জিরা বাটা, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর সিদ্ধ আলু ও গরম পানি দিন।
কিছুক্ষণ পর নামিয়ে ওপরে ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন।

 

রেসিপি তৈরি করছেন

নিশাত ফারজানা, একজন সৌখিন রন্ধন শিল্পী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *