
স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
আইপিএলে ফের অধিনায়কত্বে ফিরছেন বিরাট কোহলি।
২০২৫ আসরে নিজ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোহলিকে নেতৃত্বে ফেরাচ্ছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। এর আগে তিনি টানা ৯ মৌসুম বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন। যদিও তার নেতৃত্বের মেয়াদে বা এর আগে–পরে ফ্র্যাঞ্চাইজিটি কখনোই ট্রফি জিততে পারেনি।