
মাদারীপুর প্রতিনিধি :
রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক সফলতা দেখিয়েছেন দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, “আরও উন্নয়নের জন্য জনগণ শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে।”
শনিবার মাদারীপুরে বাল্যবিয়ে বিষয়ে এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্ষমতাসীন দলের এ সংসদ সদস্য বলেন, “প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই পরিশ্রমে ফসল তিনি পাবেন। জনগণ তার সঙ্গে আছে এবং থাকবে। বাংলার জনগণ আবারও তাকে রাষ্ট্র ক্ষমতার নিয়ে আসবে এটা আমরা উপলব্ধি করতে পারি।”
শেখ হাসিনা প্রতিটি এলাকায় উন্নয়ন করেছেন দাবি করে শাহাজান খান বলেন, “গ্রাম আজ শহরে পরিণত হয়েছে। মানুষ গ্রামেই শহরের সব সুবিধা পাচ্ছেন।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।