রাত ১১:৩৬ শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘আমি মা হইনি তাই ১২ ঘণ্টা কাজ করতে পারি’

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমাকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে বেশ-আলোচনা সমালোচনা হয়েছে।

মা হওয়ার পর আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি না হওয়ায় দীপিকা ছবিটি থেকে সরে দাঁড়ান।
তার এই সিদ্ধান্ত নিয়ে যেখানে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে, সেখানে দীপিকার পাশে দাঁড়িয়েছেন অনেক তারকা।

এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান, তবে তার মন্তব্যে উঠে এসেছে কিছুটা ভিন্ন সুর এবং ব্যক্তিগত আক্ষেপের ছোঁয়া।

প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এমন একটি ব্যবস্থা থাকা উচিত, যাতে নতুন মায়েদের ক্যারিয়ার নিয়ে কোনো আত্মত্যাগ করতে না হয়।’

তার কথায়, ‘আমি মা হইনি তাই ১২ ঘণ্টা কাজ করতে পারি, আমার কোনো আপত্তি নেই। আমি যে ধরনের সিনেমায় কাজ করি, সেখানে আট ঘণ্টায় কাজ শেষ করা সম্ভব হয় না।

আমি যেহেতু মা নই, তাই পৃথিবীর সমস্ত সময় আমার কাছে আছে। তাই আমি ১২ ঘণ্টার শিফটেই কাজ করি।’

উল্লেখ্য, ২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিদ্যা বালান। দীর্ঘ তেরো বছরের দাম্পত্য জীবনে তিনি এখনও নিঃসন্তান।

ব্যক্তিগত এই বিষয়টি নিয়ে এর আগে তাকে কখনো খোলামেলা আলোচনা করতে দেখা যায়নি।

কিন্তু দীপিকার কাজের সময়সীমা নিয়ে তৈরি হওয়া বিতর্কে মন্তব্য করতে গিয়ে বিদ্যার গলায় যেন তার নিজস্ব মাতৃত্বের অপূর্ণতার এক সূক্ষ্ম আক্ষেপ প্রকাশ পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *