রাত ১০:২০ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি তো ফার্স্ট লুক দেখে পুরাই ফিদা: মিম

 

ডেস্ক রিপোর্ট :
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মিশন হান্টডাউনের’ট্রেলার প্রকাশ পেয়েছে। যেটি বেশ আলোচিত হচ্ছে। গণমাধ্যমের সঙ্গে ট্রেলার নিয়ে কথা বলেছেন নায়িকা। ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা। শাকিব খানের ছবি ‘প্রিয়তমাও’ মুক্তি পাবে ঈদে(Eid)। শাকিব খানকে নিয়ে প্রশংসাসূচক বাক্য ব্যবহার করেছেন মিম।
ঈদে আপনার ছবির পাশাপাশি শাকিব খান এবং আলোচিত পরিচালক( Director)  রায়হান রাফীর ছবিও মুক্তি পাচ্ছে- এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দুজনই আমার খুব পছন্দের মানুষ। শাকিব ভাই তো মেগাস্টার, তার ছবি এমনিতেই চলবে, ‘প্রিয়তমা’ নিঃসন্দেহে সুপারহিট হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
শাকিবকে নিয়ে মিম আরও বলেন, ‘আমি তো ফার্স্ট লুক দেখে পুরাই ফিদা। ফার্স্ট লুক সবার মধ্যে দারুণ ধাক্কা দিয়েছে। তিনি যে একজন মেগাস্টার, সেটা তার ছবির ফার্স্ট লুক দেখে বোঝা গেছে।’
তিনি আরও বলেন, আর রাফী ভাই নিঃসন্দেহে ভালো গল্প বলার চেষ্টা করেন। তার নির্মাণও খুবই ভালো। সাধারণ মানুষের পালসটা ভালো বোঝেন। ‘সুড়ঙ্গ’ ছবিতেও নিঃসন্দেহে ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করবেন। আগে মানুষ দেখেনি, হয়তো এ রকম কিছুই দেখানোর চেষ্টা করবেন। কিন্তু আমি মন থেকে চাইব, এমন একটা প্রজেক্ট(Project)  করতে যেটাতে শাকিব ভাই, রাফী ভাই ও আমি থাকব (হাসি)। দুজনের জন্যই শুভকামনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *