সন্ধ্যা ৬:৩০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার সাফল্য মা-বাবার পর তোমার অবদান : শাকিবকে অপু

বিনোদন ডেস্ক :
ঈদে মুক্তিপ্রাপ্ত ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা দেখার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। তার ওই পোস্ট শেয়ার করে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু।
গতকাল শুক্রবার (৩০ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান লেখেন, “এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্য রকম আবেগ কাজ করছে।’

শাকিব আরও লেখেন, “যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

শাকিব খানের ওই পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে অভিনেত্রী অপু বিশ্বাস ক্যাপশনে লেখেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পরে তোমার অবদান।’

অপু বিশ্বাসের এই স্বীকারোক্তি ভালোভাবেই গ্রহণ করেছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। শাকিব ও অপুর এমন পোস্টকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘লাল শাড়ি’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এছাড়া শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *