রাত ১০:২০ শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার সব শক্তি শেষ হয়ে গেছে: মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক:

গেল ৩০ জুলাই বাবাকে হারিয়েছেন আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। মৃত্যুর তিন দিন পর বাবাকে নিয়ে আবেগঘন এক ফেসবুক পোস্ট দিয়েছেন এ নায়িকা। সেখানে লিখেছেন, তার সব শক্তি শেষ হয়ে গেছে।

শনিবার (২ আগস্ট) লেখা এই পোস্টে মিষ্টি বলেন, ‘আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে দিন-রাত দেখার ব্যস্ততা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।’নায়িকা আরও লিখেছেন, ‘আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।’২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। যদিও সাম্প্রতিক সময়ে সিনেমার কোনও খবরে না থাকলেও নানান বিষয়ে তিনি খবরের শিরোনাম হচ্ছেন নিয়মিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *