রাত ১১:৪৪ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব’

বিনোদন ডেস্ক:

নন্দিত অভিনেতা মোশাররফ করিম। তার দর্শকপ্রিয় নাটকের শেষ নেই। সিনেমা অঙ্গনেও করেছেন বাজিমাত। শুধু দেশ নয়, দেশের বাইরেও তিনি তার অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন।মাঝেমধ্যেই এই অভিনেতা চিন্তা করেন অনেকটা সময় হলো, অভিনয়টা ছেড়ে দেবেন। কিন্তু কিছুদিন অভিনয় ছেড়ে বাসায় থাকার পর তার আর মন টেকে না। আবারও ফেরেন কাজে। এভাবেই যেন চলছে তার অভিনয় জীবন।

যদি একদিন অভিনয় ছেড়ে দিতে হয়, এমন প্রসঙ্গ তুলতেই গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মোশাররফ করিম বলেন, আমার মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব।

কিন্তু আমি দেখছি এটাতে ১০-১২ দিনের বেশি থাকতে পারি না। মনে হয়, ১০-১২ দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। মনে হয়, আমি অন্য কোনো কিছু করতে পারছি না। পারব না। আমি তো উপভোগ করিও না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *